Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক – Home
May 25, 2026, 6:59 pm
শিরোনাম :
বর্তমানে দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর বড় একটি অংশ নবজাতক – অধ্যাপক ডা. মো: মজিবুর রহমান রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত! দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন। কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে লুটের ঘটনায় গ্রেপ্তার-২ ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, May 25, 2026
  • 4 সময় দেখুন

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

মোঃ হারুন উর রশীদ
কালিগঞ্জ,সাতক্ষীরা।।

খুলনার কয়রা উপজেলা থেকে পালিয়ে আসা এক প্রেমিক যুগলকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে প্রাইভেটকার চালককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

কালিগঞ্জ থানা ও মামলা সূত্রে জানা যায়, খুলনা জেলার কয়রা থানার প্রভাস মন্ডলের কন্যা রুপা মন্ডল বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বাধঘাটা গ্রামের গৌরপদ সরকারের ছেলে চিরঞ্জিত সরকারের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জে আসে। পরে প্রেমিক চিরঞ্জিত সরকার শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড থেকে খানপুর গ্রামের মৃত আলিমুদ্দিন কারিকরের ছেলে প্রাইভেটকার চালক রফিকুল ইসলামের ঢাকা মেট্রো-গ-১৩-৫৭০৮ নম্বরের একটি প্রাইভেটকার ২ হাজার টাকায় ভাড়া করে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

এজাহারে চিরঞ্জিত সরকার উল্লেখ করেন, রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে তিনি তার ফুফাতো বোন পরিচয়ে রুপালী সরকারকে নিয়ে নারায়ণপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চালক রফিকুল ইসলাম বারবার গাড়ি নষ্ট হওয়ার ভান করে রাস্তার পাশে থামাতে থাকে। পরে সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা শ্মশানঘাট সংলগ্ন ফাঁকা স্থানে পৌঁছালে চালক তাদের গাড়ির ভিতরে আটকে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে চিরঞ্জিতের কাছে থাকা নগদ ৫ হাজার ৮০০ টাকা ও একটি TECNO CAMON অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এসময় চিরঞ্জিত ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত চালক তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দ্রুত কালিগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহায়তায় নারায়ণপুর প্রাইমারি স্কুল সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে চালকের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ছিনতাইকৃত ৫ হাজার ৮০০ টাকা, একটি TECNO CAMON মোবাইল ফোন উদ্ধার করেন এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD