রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে দুই জনকে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
২৭

কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে দুই জনকে এক লাখ টাকা জরিমানা

লিমন খান :
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মাইজবাড়ি ঢাকুরিয়া ইকোপার্ক এলাকায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান কাজিপুরে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ ৩০ নভেম্বর ২০২৫, রোববার, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাইজবাড়ি ঢাকুরিয়া ইকোপার্ক এবং সাবেক মেম্বার আব্দুস সামাদের বাড়ির পাশের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীর ও বাঁধের ক্ষতি সাধিত হওয়ায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঞ্জুর রশিদ রানা (৪৮), পিতা: মৃত মনসুর রহমান, মুসলিমপাড়া, কাজিপুর সদর ইউনিয়ন, সিরাজগঞ্জ। অপরজন মো: আতিকুর রহমান (৪৫), পিতা: মৃত হাসান আলী, মুসলিমপাড়া, কাজিপুর সদর ইউনিয়ন, সিরাজগঞ্জ।
প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি ৭ দিনের মধ্যে বালু উত্তোলনের সকল উপকরণ নদী এলাকা থেকে সরিয়ে নেওয়ার শর্তে তাদের মুচলেকা গ্রহণ করে অবমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোস্তাফিজুর রহমান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতি পরিবর্তন, ভাঙন বৃদ্ধি ও জনদুর্ভোগ বাড়ে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD