রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কটিয়াদীতে ২২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৩ সময় দেখুন
৪২

কটিয়াদীতে ২২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার

মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তার (৩২) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮জুন) দিবাগত রাত দেড়টার দিকে অর্থাৎ সোমবার (২৯ জুন) রাত দেড়টার দিকে কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথইর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকলিমা পৌরসদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হারুনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আকলিমা ও তার স্বামী হারুন দীর্ঘদিন ধরে কটিয়াদী এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, স্বামী হারুন বাইরে ঘুরে ঘুরে বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করতেন এবং স্ত্রী আকলিমা বাড়িতে বসে খুচরা ও পাইকারি মাদক বিক্রি পরিচালনা করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আকলিমার বাড়িতে ঝটিকা অভিযান চালায় কটিয়াদী মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর হারুন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও, তার স্ত্রী আকলিমাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা বেথইর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আকলিমার বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক হারুনকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। মাদকের কড়াল গ্রাস থেকে কটিয়াদীকে মুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD