রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৮ সময় দেখুন
৩৪

ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ

স্টাফ রিপোর্টার
রংপুর।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে সেখানে ১২৭টি কোচ মেরামত ও সচল করার কাজ চলছে। মেরামত শেষে এসব কোচ দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে।

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি দিতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় মেরামত করে চকচকে করা হচ্ছে রেলকোচ।

কারখানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কারখানার ২৮টি শপের শ্রমিক ও প্রকৌশলীরা নিয়মিত কর্মঘণ্টার পরও অতিরিক্ত সময় কাজ করছেন। ইতিমধ্যে ৯৯টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যে হস্তান্তর করা হবে। সূত্র আরো জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২ হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। অর্থাৎ মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তীব্র জনবলসংকটের মধ্যেও ঈদ যাত্রাকে গুরুত্ব দিয়ে পুরাতন কোচগুলোর জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসনবিন্যাস, বৈদ্যুতিক সংযোগ ও রং-সাজসজ্জার কাজ করা হচ্ছে। এ কাজে বগি, হেভি রিপেয়ারিং, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট শপসহ আরো ২৪টি শপ সহায়তা করছে । বিভিন্ন শপে কর্মরত শ্রমিকরা জানান, প্রয়োজনীয় মালামাল ও জনবলসংকট থাকলেও ঈদে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে তারা কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন। যাতে অধিকসংখ্যক যাত্রী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।

কারখানার শিডিউল শপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমীন জানান, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১২৭টি কোচ সচল করা হচ্ছে। যাত্রীচাপ মোকাবিলায় বাড়তি কোচ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। কারখানার প্রতিটি শপে স্বাভাবিক কাজের পাশাপাশি এসব কোচ মেরামত করে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD