রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ইসলামপুরে নবাগত ইউএনও শাহ মো. জুবায়েরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
৮৩

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর,প্রতিনিধি(জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের যোগদান উপলক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।

সভায় বক্তব্য দেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য আলমাস হোসেন আওয়াল, সহ-সভাপতি রাহিমা সুলতানা মুকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সদস্য লিয়াকত হোসেন লায়ন, হোসেন শাহ ফকির, রুবেল মিয়াসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক ও জুয়া নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হবে।
তিনি আরও বলেন, ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁশা শিল্পকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD