রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ইসলামপুরে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীনের পথে ফসলি জমি আতঙ্কে নদীপাড়ের মানুষ

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৮ সময় দেখুন
৩০

ইসলামপুরে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীনের পথে ফসলি জমি আতঙ্কে নদীপাড়ের মানুষ

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর,প্রতিনিধি(জামালপুর)

​জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনের  বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত উপচে পড়ে ফসল আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে। 

​স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে বোলাকীপাড়া দশানী নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতিমধ্যেই ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে ফসল আবাদি ও বসতবাড়ি নদী পাড়ের বাসিন্দা।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মসুর মিয়া,শাহিন,সরুজ আলী ও ওয়ারেজ মিয়া জানান, নদী ভাঙনে আবাদি জমি ও মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবার বর্ষার শুরুতেই দশানী নদীর রুদ্রমূর্তি দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

ভাঙন কবলিত এলাকার সাবেক মেম্বার বদর আলী ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিষ্টার, সাদিকুল ইসলাম,সাজু মিয়া,গাজিউর রহমান ও ফরিদসহ   আক্ষেপ করে বলেন,”নদী যেভাবে ভাঙতাছে,যেকোনো সময় আমাগো ঘরবাড়ি নদীতে চইলা যাইব। রাইতে চোখে ঘুম নাই।

ইউপি সদস্য ও ওযার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বলেন,বোলাকিপাড়া গ্রামের পাতারু বাড়ী হয়ে জবেদ আলী বাড়ী প্রজন্ত প্রায় এক কিলোমিটার নদী

ভাঙন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ফেলানোসহ স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় এমপি,পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD