রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ইয়াবা ও গাঁজাসহ আটক: বাঘায় ১ যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৮ সময় দেখুন
৪৫

ইয়াবা ও গাঁজাসহ আটক: বাঘায় ১ যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

গত ০৪/০৭/২০২৬ তারিখে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক হওয়ায় বাঘা থানা পুলিশের প্রসিকিউশনের প্রেক্ষিতে ১ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে মাদকাসক্ত এক যুবকের ঘরের দৃশ্য। তার মায়ের অভিযোগ, ছেলেটি সারাক্ষণ এভাবেই এলোমেলো থাকে। কয়েকদিন আগেই মাদক কেনার টাকার জন্য ঘরের তোষকের নিচের খাটটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে।

ধার-দেনা করা, বাবা-মাকে মারতে উদ্যত হওয়া, ঘরের জিনিসপত্র বিক্রি করে দেওয়া— এগুলো ছিল তার নিত্যদিনের কাজ। অতিষ্ঠ হয়ে তার স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। এখন ছেলেটির বাবা-মা চান তাদের মাদকাসক্ত ছেলের সর্বোচ্চ সাজা হোক।

অথচ পুলিশ যখন ছেলেটিকে গাড়িতে তুলছিল, তখন সেই মা-ই এগিয়ে এসে ছেলেকে পানি খাইয়ে দিচ্ছিলেন।

বাঘা থানা পুলিশ জানায়, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বিচিত্র রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। মাদক শুধু একজনের সমস্যা না, এটি একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।

এই সামাজিক সমস্যা দূরীকরণে পরিবারকে আরও বেশি সতর্ক হতে হবে। সন্তানদের সময় দিতে হবে। বাবা-মা ও সন্তানের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তানের আচরণগত পরিবর্তন, সে কার সঙ্গে মিশছে, সন্ধ্যার পর কেন বাইরে থাকছে— এসব বিষয় কঠোরভাবে নজরদারি করতে হবে।

এটাকে কোনো একটি পরিবারের ব্যক্তিগত সমস্যা না ভেবে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD