রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আরপিএমপি ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৫ সময় দেখুন
২৬

আরপিএমপি ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী’র তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

(২৪ জুন) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে আরপিএমপি’র কোতয়ালী থানাধীন ওয়ার্ড নং-২৫ এর নিয়ন এলপিজি পাম্প সংলগ্ন জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১০ (দশ) গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন—
মোঃ আতাউর রহমান (৩৬), পিতা: মোঃ নমিজ উদ্দিন, মাতা: মোছাঃ আবিয়া বেগম, গ্রাম-বিদ্যাবাগিস, ওয়ার্ড নং-০৩, ইউপি-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।

মোঃ লিটন মিয়া (২৯), পিতা: মোঃ মাইদুল ইসলাম, মাতা: মোছাঃ লিপি বেগম, ওয়ার্ড নং-০৭, ইউপি-গোকুন্ডা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক নির্মূলে আরপিএমপি’র অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD