শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে ১১ চোরাই গরু সহ পিকআপ ভ্যান উদ্ধার, গ্রেফতার -৩ ‎ ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার-৮ ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা,৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার বরগুনার আমতলীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম ইসলামপুরে এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল, সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯ সময় দেখুন
১০

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের নূরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এ আয়োজনে সহযোগিতা করেছে ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে খাতা,কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন,শিক্ষা একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়,সেই লক্ষ্য থেকেই তাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা,মানবসেবা এবং সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রিয়াজুল ইসলাম,প্রতিষ্ঠাতা সদস্য মোসাঃ দিলরুবা আক্তার রজনী,উপদেষ্টা তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মো.জুবায়ের আহম্মেদ,ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আরমান,সদস্য মিজান মীর,বায়েজিদসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,এ ধরনের উদ্যোগ সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দুই সংগঠন এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD