রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
৩৫

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

মোহাম্মদ মাসুদ রানা
স্টাফ রিপোর্টার

দিনাজপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, বিপুল পরিমাণ সরঞ্জাম ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দিনাজপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার বাহাদুর বাজার স্টেশন রোডের হোটেল রাজের ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানে গোপালগঞ্জ, ভোলা ও রংপুর জেলার চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, পাঁচটি মোবাইল ফোন, একটি কর্ডলেস ড্রিল মেশিন, দুটি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ১১টি কাটিং ডিস্ক, চারটি শিট মেটাল কাটার, বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার, টেস্টার, হেক্স কী, ড্রিল বিট, ১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি, সাতটি স্টেইনলেস স্টিলের তালা, দুটি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার, ছয়টি জাম্পার কেবল, মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ, ‘এল’ আকৃতির লোহার রড, তিনটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র, একটি ব্যাকপ্যাক, দুটি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট এবং পিকআপে ব্যবহৃত ভুয়া ‘জরুরি বিদ্যুৎ’ ও ‘জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত’ লেখা লেমিনেটেড ডিসপ্লে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মোবাইল টাওয়ারের পাওয়ার হাউজে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত করত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD