রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার মাদারগঞ্জের সেই বিপ্লব ঘোষ,সিআইডিকে তদন্তের নির্দেশ

জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৮

সম্প্রতি মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়ার মৃত সুষীল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ ( ৩৫) এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নেপথ্যে সুন্দরী বউ মিতালী ঘোষের পরকিয়া। উশৃংখল চলাফেরা ও একাধিক পরকিয়ায় জড়িত ছিলেন মিতালী ঘোষ। এতে বাধা দিত স্বামী বিপ্লব ঘোষ। ক্ষিপ্ত হয়ে বিপ্লব ঘোষকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ঘটনার দিন রাতে বিপ্লব ঘোষকে রাসায়নিক কিছু খাইয়ে হত্যা করেন স্ত্রী মিতালী ঘোষ। আর এ ঘটনার সাথে সহযোগিতায় অংশ নেয় বিপ্লব ঘোষের ১৩ বছর বয়সী ছেলে বিশাল ঘোষও। বিপ্লবের মৃত্যু নিশ্চিতের পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে সকালে আত্মহত্যার নাটক করেন স্ত্রী মিতালী ঘোষ। এ ঘটনায় আদালতে বিপ্লব ঘোষের মা বিনাই রানী ঘোষ বাদী হয়ে স্ত্রী মিতালী ঘোষকে ১ নম্বর আসামী,ছেলে বিশাল ঘোষকে ২ নম্বর আসামী,মিতালী ঘোষের কুমিল্লার পরকিয়া প্রেমিক উত্তম সরকারকে ৩ নম্বর আসামী করে আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আলী আহমেদ লাভলু। মামলার এজাহার থেকে এসব তথ্য জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD