March 21, 2026, 8:12 pm
শিরোনাম :
মৃত্যুঝুঁকিতে পাহাড়ি সড়ক: থানচিতে আবারও চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা সুন্দর বনের গোলপাতা আহরন বাওয়ালী পরিবারগুলোতে থাকছে না ঈদের আনন্দ জামালপুরের দিগপাইততে মাননীয় এমপি এড. শাহ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ দিবালোকে শঙ্খ নদে বালু লুট: প্রভাবশালীর ছত্রছায়ায় অবাধ পাচার, প্রশাসন নীরব! সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী,স্থায়ী বাসস্থানের আশ্বাস রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার। কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ: হাসনাত

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, February 1, 2026
  • 158 সময় দেখুন

আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ: হাসনাত

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (১ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’-এর পক্ষে কাজ করছে। তাদের এই দ্বিমুখী খেলা বন্ধ করতে হবে। বিএনপির উদ্দেশে বলতে চাই, জনতার কাতারে নেমে আসুন। গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা কাজের মাধ্যমে প্রমাণ করুন। ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করে সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করব ইনশাআল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে। তারা রাজনৈতিকভাবে মৃত; ১২ তারিখ শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।

আখতার হোসেনের পক্ষে ভোট চেয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো স্থান থেকে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও সক্ষমতা তার আছে। তাই কাউনিয়া-পীরগাছাবাসীকে তাকে জেতানোর দায়িত্ব নিতে হবে। আমাদের টাকা নেই, আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ আনিনি। তবে উন্নয়নের জন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ভোটের আগের দিন শাড়ি, লুঙ্গি বা টাকা নিয়ে যারা আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখান করতে হবে। আপনারা যদি সাময়িক অর্থ বা সুবিধার অপেক্ষায় থাকেন, তবে একদিনের আরামের বদলে আগামী ৫ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে, তাকে কাজে লাগাতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন
রাষ্ট্রীয় ক্ষমতায় আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD