July 1, 2026, 6:54 pm
শিরোনাম :
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম-কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার কুুমিল্লার মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ইমেজিং সেন্টারে চলছে চিকিৎসার নামে অপচিকিৎসার রমরমা ব্যবসা সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ যে কারণে ফাঁসি হচ্ছে না সেই রিফাত শরীফের হত্যাকারী মিন্নির কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রায় ২০ কোটি ৮১ লাখ টাকা চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক কিশোরী সহ আটক ২।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 32 সময় দেখুন

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ রানা
স্টাফ রিপোর্টার

দিনাজপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদপত্র, গাভী-ছাগল ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারলে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। একই সঙ্গে জীবিকায়নের সহায়তা হিসেবে উপকারভোগীদের মধ্যে গাভী, ছাগল ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD