শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু

লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন
২১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশাচালক আরজান মিয়া ওরফে আব্দুল্লাহ্ (মারজান) হত্যা মামলার প্রধান আসামি তানভির আহম্মেদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
​মামলার রহস্য উদঘাটনে আসামি তুহিনকে সাথে নিয়ে তার দেখানো অনুযায়ী ঘটনার স্থান নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবন পরিদর্শন করেছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার একটি দল। গ্রেপ্তারকৃত ঘাতক তুহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের বাসিন্দা।
​নিহত আরজান গত ২০ সেপ্টেম্বর দুপুরে তার অটোরিকশাসহ নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ পাওয়া গেলেও অটোরিকশা ও মোবাইল ফোনটি খোয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​ঘটনাস্থল পরিদর্শন শেষে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা জানান, এ হত্যাকাণ্ডে মোট ৩ জন জড়িত ছিল। তাদের মধ্যে তুহিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুহিন ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কসবা সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিল। সেখান থেকেই তাকে পিবিআই গ্রেপ্তার করে। বাকি আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
​প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়ে নিহতের পিতা আব্দুল আউয়াল আকুল আকুতি জানান, তিনি মৃত্যুর আগে তার সন্তান আরজানের খুনিদের ফাঁসি দেখে যেতে চান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD