শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার শরনখোলায় প্রাক- নিবন্ধন ও উদ্বূদ্বকরন সভা/ প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে রাতের আঁধারে বিষ প্রয়োগে ৪ কানি টমেটো ক্ষেত ধ্বংস, দিশেহারা কৃষক শফিকুল থানচিতে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার জামালপুরের ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাযা অনুষ্ঠিত হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির থানচিতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল ৩৮ বিজিবি পাহাড়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সাফল্যের আশাবাদ পার্বত্যমন্ত্রীর

আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময় দেখুন
৩৬

বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল আকাশ আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মো. মোতাহার হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় এসআই মিজানুর রহমান ও এএসআই জসিম উদ্দিন শিকদার অভিযানে অংশ নেন। পরে আমিনুল আকাশকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আমিনুল আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD