শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ কুলিয়ারচরে ছাত্রলীগের ঝটিকা মিছিল; সন্ত্রাসবিরোধী মামলায় আরও ২ জন গ্রেফতার মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন বান্দরবান জেলা সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন থানচি মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে ৩৮ বিজিবি লাখাইয়ে মশাদিয়া গ্রামে পাগলা শিয়ালের তান্ডব, নারী ও শিশুসহ ১২ জন আক্রান্ত, গবাদিপশুর ব্যাপক ক্ষতি ​প্রতিবেদক: বিএম তারেক, হবিগঞ্জ লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা প্রকাশ করল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, লাখাই উপজেলা শাখা, হবিগঞ্জ

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৩৮

কুমিল্লার লালমাইয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে এসআরবি।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের বানানো ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করে এসআরবি। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রর প্রদর্শন করতেন আসিফ। তা আমাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ খবর নিয়ে আজকে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD