বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অশ্রুসজল বিদায়, মর্ত্য ছাড়ছেন দেবী দুর্গা মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা,কবিতার খাতায় – মা দুর্গা আরও থাকুন পূজোর ক’টা দিন শরণখোলা জুইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক কথিত পরকীয়া প্রেমিক মাসুদ খুলনায় আটক লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে জলঢাকায় মানবাধিকার সংগঠনের নেতার বিরুদ্ধে স্ত্রীর এজাহার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯

অশ্রুসজল বিদায়, মর্ত্য ছাড়ছেন দেবী দুর্গা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ সময় দেখুন
৫৯

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, সিঁদুর খেলা আর ভক্তদের অশ্রুসজল চোখ—এমন আবেগঘন পরিবেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের বিদায়পর্ব। আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ও বিসর্জনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পূজারি ও ভক্তরা।

পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে বিষাদের সুরে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। দেবীকে বরণ, সিঁদুর খেলা, নাচ-গান আর প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা মেতে উঠেছেন বিদায়ের আয়োজনে। আনন্দের মাঝে বারবার ফিরে আসছে বিচ্ছেদের বেদনা। প্রিয় দেবীকে বিদায় জানাতে গিয়ে অনেক ভক্তের চোখেই দেখা যাচ্ছে অশ্রু।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত প্রথা অনুযায়ী, এ বছর ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমনের পর বিজয়া দশমীতে নৌকায় চড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। সেই বিশ্বাসকে ধারণ করেই পূজামণ্ডপগুলোতে চলছে বিসর্জনের শেষ প্রস্তুতি।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। তবে বিদায়ের এই ক্ষণেও ভক্তদের হৃদয়ে রয়ে যাবে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রত্যাশা। একই সঙ্গে আগামী বছর আবারও দেবীর আগমনের অপেক্ষায় দিন গুনবেন তাঁরা।

আনন্দ, ভক্তি ও বিষাদের মিশেলে বিজয়া দশমী হয়ে উঠেছে মিলন ও বিচ্ছেদের এক আবেগঘন মুহূর্ত। দেবীকে বিদায় জানিয়ে ভক্তদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে সেই চিরচেনা প্রত্যাশা—‘আসছে বছর আবার হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD