বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে জলঢাকায় মানবাধিকার সংগঠনের নেতার বিরুদ্ধে স্ত্রীর এজাহার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ ৬৪ বিজিবির পৃথক দুই অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক -৪ লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক: মোর্শেদ কামালের শুভ হার্ডওয়্যারে পরপর চারবার চুরি, চরম আতঙ্কে ব্যবসায়ীরা ​ সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
৩৫

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার: বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এই প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া; সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ; অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD