বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অশ্রুসজল বিদায়, মর্ত্য ছাড়ছেন দেবী দুর্গা মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা,কবিতার খাতায় – মা দুর্গা আরও থাকুন পূজোর ক’টা দিন শরণখোলা জুইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক কথিত পরকীয়া প্রেমিক মাসুদ খুলনায় আটক লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে জলঢাকায় মানবাধিকার সংগঠনের নেতার বিরুদ্ধে স্ত্রীর এজাহার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯

শরণখোলা জুইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক কথিত পরকীয়া প্রেমিক মাসুদ খুলনায় আটক

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৫৭

বাগেরহাটের শরণখোলায় জুই নামে এক নারীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পলাতক মাসুদ খানকে খুলনা থেকে আটক করেছে এসআরবি-৬-এর সদস্যরা।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনার শিরোমণি এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে জুই নামে ওই নারীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ। এ ঘটনায় রতিয়া রাজাপুর এলাকার বাসিন্দা মাসুদ খানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এরপর থেকে শরণখোলা থানা পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি এলাকা থেকে তাকে আটক করা হয়।এসআরবি-৬-এর মিডিয়া সেল আটকের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD