বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে জলঢাকায় মানবাধিকার সংগঠনের নেতার বিরুদ্ধে স্ত্রীর এজাহার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ ৬৪ বিজিবির পৃথক দুই অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক -৪ লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক: মোর্শেদ কামালের শুভ হার্ডওয়্যারে পরপর চারবার চুরি, চরম আতঙ্কে ব্যবসায়ীরা ​ সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ বিতরণ

লাখাইয়ে বুল্লা বাজারে চুরির হিড়িক: মোর্শেদ কামালের শুভ হার্ডওয়্যারে পরপর চারবার চুরি, চরম আতঙ্কে ব্যবসায়ীরা ​

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দেখুন
৪২

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে চুরির ঘটনা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও করাব গ্রামের বাসিন্দা মোঃ মোর্শেদ কামালের মালিকানাধীন ‘শুভ হার্ডওয়্যার’ নামের দোকানে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
​আজ ২০ অক্টোবর ২০২৬, রোজ মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, গত দেড় মাসের মধ্যে তাঁর শুভ হার্ডওয়্যারে এটি চতুর্থবারের মতো চুরি। বারবার এমন চুরির ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।
​দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, আনুমানিক রাত দুইটার দিকে এক ব্যক্তি অত্যন্ত ধূর্ততার সাথে দোকানে প্রবেশ করে চুরি সম্পন্ন করে চম্পট দেয়।
​পরপর চারবার একই দোকানে চুরির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ীদের মনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মোঃ সাহাম্মাদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা পরিচালনা করবেন? তিনি স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাজার কমিটির কাছে জরুরি ভিত্তিতে চোরকে শনাক্ত করার বিনীত অনুরোধ জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোর্শেদ কামালের দোকান রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি তোলেন।
​হবিগঞ্জের লাখাইয়ের বুল্লা বাজারে একের পর এক চুরির ঘটনায় শুধু একটি দোকানই নয়, পুরো বাজার এলাকা জুড়েই এখন চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যান্য দোকান মালিকরাও নিজেদের মালামাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সকল মহল থেকে তীব্র দাবি উঠেছে। সেই সাথে বাজারে চুরি ঠেকানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি এবং নৈশটহল বাড়ানোর জন্য জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD