সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান লাখাইয়ে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ​গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে চলছে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ উন্নত চোখের চিকিৎসার জন্য রোগীদের সব খরচ বহন করবে বান্দরবান জোন: লে. কর্নেল সায়েম আহমেদ, আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ রামগড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র নিয়ে ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি বাবুর মতবিনিময় শরণখোলায় ভাড়া বাসা থেকে জুই নামে এক নারীর মরদেহ উদ্ধার,পরকীয়া প্রেমিক পলাতক লেদা ইবনে আব্বাস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শাকের আহমদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান

.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
২৫

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ ফেনির টহল দল।

শনিবার (১৭ অক্টোবর ) সকাল ৯টার দিকে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

এসআরবি-৭ সিপিসি-১ ফেনি এর সূত্রে জানা যায়, সিপিসি-১ ফেনি ক্যাম্পের আওতাধীন সবকটি পূজামন্ডপ গুলোতে চারটি গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল চলমান। প্রতিটা মন্ডপে আমাদের টহলদল, কুইক রেসপন্ডার টিম এবং আমাদের মোবাইর নাম্বার দেওয়া রয়েছে। মন্ডপে এসআরবি ৭ সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এসআরবি দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে।

সিপিসি১ ফেনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহলদল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে।

এসআরবি-৭ সিপিসি-১ ফেনি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির কোন বিষয় নজরে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়ে আমাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি। কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, সিআরবি-৭ সিপিসি-১ ফেনির ডিএডি মহিদুল ইসলাম, এস আই আরিফুর রহমান, ফয়েজুর রহমান, রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া,
রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী, সাধারন সম্পাদক স্বপন দে সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, এসআরবি, বিজিবি, আনসার সদস্য ও সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD