মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ লাখাই থানার ওসি শরীফ আহমেদ  হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১

৩৭ বছর পর পাহাড়ে ভোটের ইঙ্গিত! তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন হবে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে’ — প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবান প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৮ সময় দেখুন
৮৮

চট্টগ্রাম, ২৩ আগস্ট ২০২৬
৩৬ বছর ধরে নির্বাচন বন্ধ। এবার কি অবশেষে ভোটের মুখ দেখবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ? বড় ইঙ্গিত দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল।

শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
যদি ওগুলো নির্বাচনের মাধ্যমে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, নিশ্চয়ই যে সমস্ত সংগঠনগুলো আছে বা স্থানীয় পার্বত্য যে সংগঠনগুলো আছে, সেগুলো নির্বাচনের মাধ্যমে হবে বলে আমি মনে করি।’
তবে একইসাথে তিনি স্পষ্ট করেছেন, তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে। সরকারের সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

১৯৮৯ সালের ২৫ জুন তৎকালীন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটিই তিন পার্বত্য জেলার পরিষদে এখন পর্যন্ত একমাত্র নির্বাচন ।

পরে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর ১৯৯৮ সালে সংশোধিত আইনে পরিষদগুলোর কাঠামো ও নাম পরিবর্তন করা হয়। কিন্তু এরপর আর কোনো নির্বাচন হয়নি। এরপর থেকে বিভিন্ন সময়ে সরকার মনোনীত ব্যক্তিদের দিয়েই চলছে পরিষদগুলো। সর্বশেষও তিন জেলা পরিষদ পুনর্গঠন করে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

‘নির্বাচন না থাকায় জবাবদিহির সুযোগ নেই’
নির্বাচনের দাবির পক্ষে জোরালো অবস্থান জানিয়েছেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক *অ্যাডভোকেট মো. আবু জাফর।

তিনি বলেন,‘ইলেক্টোরাল ডেমোক্রেসিতে পাঁচ বছর পর ভোট দিয়ে কেউ ব্যর্থ হলে তাঁকে পরিবর্তন করার সুযোগ থাকে। কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। মনোনীত পরিষদে জনগণের কাছে জবাবদিহিতাও থাকে না।’

আবু জাফরের মতে, জেলা পরিষদের অধীনে থাকা হাসপাতাল, সমাজসেবা, সমবায়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু দীর্ঘদিন নির্বাচিত পরিষদ না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না।

তিনি আরও বলেন,পাহাড়ের জনগণের ভাগ্য পরিবর্তনের কথা ছিল। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখছি না,বরং যারা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য ছিলেন, তাঁদের ভাগ্যের পরিবর্তন হতে দেখেছি।’

দীর্ঘদিন নির্বাচন না হওয়ার আরেকটি বড় প্রভাব পড়েছে নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে। ১৯৮৯ সালে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের অনেকেই পরবর্তী সময়ে এমপি ও মন্ত্রী হয়েছেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, সরকারের স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা এসেছে। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানও নির্বাচনের মাধ্যমে গঠনের পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ ৩৭ বছরের অপেক্ষার পর পাহাড়ের মানুষ এবার নিজেদের ভোটে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ চায়। নির্বাচন হলে জবাবদিহিতা বাড়বে, উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
১৯৮৯ সালের পর আর নির্বাচন হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা পরিষদে। এবার নির্বাচনের ইঙ্গিত দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD