রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও ‎ কুলিয়ারচরে ক্লেমন গ্রিনওয়েভের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বান্দরবানের এমপি সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
৪২

মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে একটি সুন্দর, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান।

সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার মোট ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম—মোট ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ মোট ১০ জনকেও সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মাওলানা ছাইদুর রহমান মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে তাদের পাশে দাঁড়াতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ধর্মীয় ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা গেলে তারা আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে সমাজের নৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন।

সভায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিতভাবে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD