বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির আনন্দ ও বিজয় মিছিল ইসলামপুরে ব্যতিক্রমী আয়োজন,মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’খাওয়ালেন আব্দুস সালাম ‎ ‎​ রাজাপুরে আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় ত্রিশ বছর কষ্ট করছেন দুই গ্রামের মানুষ “জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ দুই গ্রামের মানুষের উন্নয়ন”। খাগড়াছড়িতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে থানচিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের গণমিছিলে ছাত্রদলের বাধা, উত্তেজনার সৃষ্টি ​ কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্ধারিত দাম বনাম মাঠের বাস্তবতা: এলপি গ্যাস খুচরা বাজারে কেন অসঙ্গতি?

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৪৮

‘রূপালী জীবন, নিরাপদ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত)-এর ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের আয়োজনে পাটগাতি বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের অফিস ইনচার্জ মো. রাকিবুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মো. মাহিম রহমান জীম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মো. সাইদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মাহিম রহমান জীম বলেন, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, যারা রূপালী লাইফে বীমা করেছেন, তারা নিয়মিতভাবে তাদের বীমা চালিয়ে যাবেন। রূপালী লাইফে জমাকৃত অর্থ নিরাপদ থাকবে এবং প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার মো. রাকিবুজ্জামান শেখ বলেন, রূপালী লাইফ সবসময় গ্রাহকের আস্থা ও আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের অর্থনৈতিক উন্নয়নে টেকসই অবদান রাখতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রূপালী লাইফে সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তি ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শরিফুল হক। এ সময় মো. হামিম শেখসহ টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রূপালী লাইফ ইন্স্যুরেন্সকে জনগণের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD