রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৫৪

কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি,ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। গত ২ আগস্ট (রবিবার ) সকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদের নেতৃত্বে উপজেলার গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো.জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অভিযানের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো.জসিম উদ্দিন রুবেল জানান,কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি,ডাকাতি ও ছিনতাই রোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হাওরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD