রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ

মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪২

পার্বত্য অঞ্চলের শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

​সোমবার ০৩ আগস্ট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বেশ কয়েকটি সামাজিক,ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরন করা হয়।

​পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,পিপিএম (সেবা) উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এসব সামগ্রী তুলে দেন।

​বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদে ১২০ ওয়াটের একটি এমপ্লিফায়ার;মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ১টি কাঠের র‍্যাক,১টি কাঠের টেবিল ও ৫টি প্লাস্টিকের চেয়ার;মধ্যনগর আলীম মাদ্রাসায় চার আসনের ৫ জোড়া কাঠের বেঞ্চ,১টি কাঠের টেবিল ও ৫টি প্লাস্টিকের চেয়ার এবং মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি স্টেবিলাইজার।

​ বিতরন শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,”পার্বত্য এলাকায় শান্তি,সম্প্রীতি ও মেলবন্ধন সুদৃঢ় রাখতে এবং অবহেলিত প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবির এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD