রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪০

এসডিএফ’র অভিযোগে থাকা সাংস্কৃতিক ব্যক্তিরা দুই হাজার চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া জঙ্গী হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ,অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের নামে অভিযোগ দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন।

রোববার (২৬ জুলাই ২০২৬)দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।
খবর আইবিএননিউজ ।

অভিযুক্ত অন্য সাংস্কৃতিক ব্যক্তিরা হলেন- চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস,চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিপুণ আক্তার,জ্যোতিকা জ্যোতি,শমী কায়সার,তানভীন সুইটি, হৃদি হক,রোকেয়া প্রাচী,সোহানা সাবা,পিয়া জান্নাতুল,শামীমা তুষ্টি,আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক,জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম,হিরো আলম, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা,আসাদুজ্জামান নূর,মারিয়া কিসপট্টা,শান্তা ফারজানা,মোমিন মেহেদী,সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর।
অভিযোগে বলা হয়েছে,জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত এসব তারকারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনি ব্যবস্থা তদন্তের স্বার্থে অভিযোগ দাখিল করেছি।
এ ব্যাপারে সংগঠনটির সদস্য সচিব বলেন, রীতিমত শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ কিছু তারকা জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করছেন। অথচ ৫ আগস্টের দিনই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। কোনোভাবে আগামীতে আওয়ামী লীগ ফিরবে না। কিন্তু এসব দোসররা মাঝে মধ্যে আইনজীবী বা শিক্ষবিদ হয়ে ফেরার চেষ্টা করছেন। সেটি হতে দেব না আমরা।

তারকাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD