মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক কুমিল্লায় ঝটিকা অভিযানে ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা কুলিয়ারচরে সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি ও ৫ লাখ টাকা চাঁদা দাবি; প্রবাসী স্বামীর ৩ বোন গ্রেপ্তার সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র ‎ দেবিদ্বারে নিজ খরচে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন মেয়র প্রার্থী মহসিন দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারের প্রয়াণ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ

এমপি ওয়াদুদ ভুঁইয়ার উদ্যোগে রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মো: মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

খাগড়াছড়ির রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ যখন চরমে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে রামগড় বিএনপি । ক্ষতিগ্রস্ত একশটি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবিক এ উদ্যোগে অংশ নিয়েছে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

রবিবার ২ আগস্ট সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগ এবং উপজেলা ও পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়।

বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.শেফায়েত উল্ল্যাহ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।দলীয় কর্মসূচির বাইরে মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD