রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

নৌপথের নিরাপত্তায় বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

মো :লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৫

আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরা*পদ চলাচল এবং নৌপথের সার্বিক সুরক্ষায় একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতির*ক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এই জোটে বাংলাদেশসহ মোট ১৩টি দেশ অংশ নিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা,বিশেষ করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতায় লোহিত সাগর,এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,আন্তর্জাতিক জলপথে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ নির্বিঘ্ন করাই এই জোটের প্রধান লক্ষ্য।

জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপিত হবে।সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান,যৌথ নৌ-মহড়া এবং প্রয়োজনে সমন্বিত অভিযানের মাধ্যমে সামুদ্রিক হুমকি মোকা*বিলা করবে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে,এটি সম্পূর্ণ আ*ত্মরক্ষামূলক একটি উদ্যোগ এবং নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এটি পরিচালিত হবে না।
এই জোটে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান,তুরস্ক,মিশর,কাতার, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ স্বাক্ষর করেছে। তবে একই অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যুক্ত হয়নি। ভবিষ্যতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য দেশেরও এই জোটে যুক্ত হওয়ার সুযোগ থাকছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD