শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়িতে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘প্রথম হাসি’ প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন প্রথমবারের মত রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫ নারীদের তৈরি আন্তর্জাতিক মানের সিনথেটিক জুতা এখন বিশ্ববাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পাহাড়ধসে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার জামালপুরে দুই সন্তানের জননী পরকীয়ার টানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে কট গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহে ৮১ লাখ টাকার অনিয়মের অভিযোগ

গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহে ৮১ লাখ টাকার অনিয়মের অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৬ সময় দেখুন
২১

গোপালগঞ্জ জেলা নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহের কাজ নিয়ে প্রায় ৮১ লাখ ৭ হাজার ৬৫৮ টাকার অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের আসবাবপত্র সরবরাহের টেন্ডারে আল-আমিন ট্রেডার্স প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা (Lowest Bidder) হিসেবে নির্বাচিত হয়। তবে অভিজ্ঞতার ঘাটতির কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ প্রতিষ্ঠানটিকে জানিয়ে দেন, অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে (Joint Venture) কাজ করলে তারা প্রকল্পের অর্ধেক কাজ করতে পারবে এবং বাকি অর্ধেক কাজ করবে সহযোগী প্রতিষ্ঠান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে গত এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত সর্বনিম্ন দরদাতা আল-আমিন ট্রেডার্সকে কার্যাদেশ না দিয়ে ৪ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৬৫৮ টাকা মূল্যে আখতার ফার্নিচার্স লিমিটেডকে কাজ দেওয়া হয়েছে।

এতে সরকারের প্রায় ৮১ লাখ ৭ হাজার ৬৫৮ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। অভিযোগ অনুযায়ী, টেন্ডার মূল্যায়নে আখতার ফার্নিচার্স লিমিটেড চতুর্থ সর্বনিম্ন দরদাতা ছিল। এরপরও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে চতুর্থ অবস্থানে থাকা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ায় টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়মনীতি নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD