শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে দুই সন্তানের জননী পরকীয়ার টানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে কট গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহে ৮১ লাখ টাকার অনিয়মের অভিযোগ কূলিয়ারচরের লক্ষ্মীপুর ভাটিপাড়ায় বেহাল রাস্তা ও সরু ব্রিজ: ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে ১১ চোরাই গরু সহ পিকআপ ভ্যান উদ্ধার, গ্রেফতার -৩ ‎ ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার-৮ ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা,৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার বরগুনার আমতলীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪ সময় দেখুন
১৮

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ মানুষের জন্য উন্নত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ (২৯ জুলাই) বুধবার দুপুরে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল মাবুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কেবল চিকিৎসাসেবা প্রদানেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল মাবুদ হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে।

উক্ত অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ,আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD