রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

এ আই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার, গোপালগঞ্জ সদর থানায় ভুক্তভোগীর জিডি ​

গোপালগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪০ সময় দেখুন
৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া আইডি খোলা, ছবি এডিট ও ভয়েস ক্লোনিং করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী রোকসানা আক্তার লিরা (৪২) নামের এক নারী এই আইনি পদক্ষেপ নেন।
​জিডি সূত্রে জানা গেছে,গত ২৭ জুলাই দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকার সময় গোপালগঞ্জের জালালাবাদ এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী রোকসানা আক্তার লিরা জানতে পারেন যে,কে বা কাহারা তাঁর নাম ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া (Fake) প্রোফাইল তৈরি করেছে। পরবর্তীতে ওই ভুয়া আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি অন্য একজন পুরুষের ছবির সাথে আপত্তিকরভাবে সম্পাদনা (Edit) করে এবং তাঁর কণ্ঠ নকল (Voice Clone) করে তৈরি অডিও রেকর্ড সহ বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়।
​ভুক্তভোগী রোকসানা আক্তার জানান,উক্ত পুরুষের সাথে তাঁর কোনো ধরনের পরিচয় বা ছবি নেই। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এই মিথ্যা ও কাল্পনিক বিষয়বস্তু ছড়িয়ে দিয়ে সাইবার অপরাধীরা তাঁর সামাজিক,পারিবারিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
​ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধ এবং সামাজিক সুরক্ষার স্বার্থে তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ট্র্যাকিং নং: SOFJQN, জিডি নং: ১৩৫০) নিবন্ধিত করেছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD