রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আরিফুল হক গোপালগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৬১

গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা যুবদলের সভাপতি ত্যাগী নেতা সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা,প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা।
​স্থানীয় সূত্রে জানা যায়,সিকদার শহিদুল ইসলাম লেলিন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এলাকায় তাঁর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, রাজনৈতিক আদর্শ এবং সর্বস্তরের মানুষের মাঝে বিপুল জনপ্রিয়তা দেখে একটি ঈর্ষান্বিত গোষ্ঠী তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরণের বানোয়াট তথ্য ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
​এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন,সিকদার শহিদুল ইসলাম লেলিন আমাদের আস্থা ও ভালোবাসার প্রতীক। তাঁর সততা, ত্যাগ ও আদর্শের রাজনীতিকে কোনো ভিত্তিহীন প্রোপাগান্ডা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। গোপালগঞ্জের সাধারণ মানুষ ও কর্মীরা রাজনৈতিক ষড়যন্ত্র চেনে এবং ইতিমধ্যেই এসব মিথ্যা অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”
​তারা আরও বলেন,এ ধরনের অপপ্রচার চালিয়ে সিকদার শহিদুল ইসলাম লেলিনের জনপ্রিয়তায় ভাটা ফেলানো সম্ভব নয়। মিথ্যা ছড়িয়ে সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলেও সত্যের জয় অনিবার্য। ষড়যন্ত্রকারীদের এ ধরনের নোংরা মানসিকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার এবং ঐক্যবদ্ধভাবে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
​একই সাথে,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD