মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক সৈয়দপুরে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত রূপসায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ নরসিংদীতে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা অবৈধ প্রায় ২ কোটি টাকার কারেন্ট ও রিং জাল পুড়িয়ে দিলেন ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ,ছানি রোগী বাছাই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে এমপি এস এম জিলানী: ঢেউটিন-আর্থিক সহায়তা বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন একই মায়ের তিন বোন, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল আলোচনা বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত

রূপসায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ

আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার।।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০ সময় দেখুন
১২

খুলনা-৪ আসনের সংসদ সদস্য,বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সরকারি দায়িত্ব নয়,এটি মানবিক দায়িত্বও। সরকারের পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হচ্ছে,তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন,আমি চাই রূপসার কোনো অসহায় পরিবার যেন অবহেলিত না থাকে। শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সহায়তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

তিনি আরও বলেন,জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন তখনই অর্থবহ হবে,যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। আমি রূপসাবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন,তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি সোমবার (২৭ জুলাই) রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।

বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও মোল্যা খায়রুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা বিএনপির সদস্য আনিচুর রহমান বিশ্বাস ও মোল্যা রিয়াজুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,ইলিয়াজ হোসেন,মাসুম বিল্লাহ,বিএনপি নেতা খান আনোয়ার হোসেন,মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম,মিকাইল বিশ্বাস,খন্দকার শরিফুল ইসলাম,মহিলা দল নেত্রী মনিরা বেগম,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,শামীম হাসান,মুন্না সরদার,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা,মাসুদ খান,নয়ন মোড়ল,মো.রয়েল,জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম রিপন,ছাত্রদল নেতা কাজী জাকারিয়া,এস এম আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দল নেতা সরদার শিহাবুল ইসলাম,তপন বিশ্বাস,নাঈম আহম্মেদ,মোস্তাইন শিকদার,শরীফা ইয়াসমিন,ফারুক আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৬৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD