সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ থানচির বড়পাথরে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সন্তানের অবহেলা ও নির্যাতনের অভিযোগে মানবেতর জীবন, ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুনভাবে শুরু হয় মঞ্জুর পথচলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি’র চেয়ারম্যান হামিদ রানা টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা – এস এম জিলানী কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯ সময় দেখুন
১২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন (বকুল)সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন।
আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি বিভিন্ন ওয়ার্ড,ওয়াশরুম,ওষুধের স্টোর,অপারেশন থিয়েটার (ওটি),অফিস কক্ষ এবং চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। তিনি হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে খাবার মুখে দিয়ে পরীক্ষা করে দেখেন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা,ঔষধ সরবরাহ ও সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরসহ হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সেবার মান, সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার শাওলী নানজিবা তন্নিকে স্বাস্থ্য মহাপরিচালক কে স্টান্ড রিলিজ করার জন্য নির্দেশ দেন। সাথে তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ করে নাইট গার্ড মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তদারকি করেন। হাসপাতালের ১৪/ ১১/ ২০১৭ সাল থেকে নিয়োগকৃত আউটসোর্সিং এ কর্মরত অফিস স্টাফদের (শফিকুল ইসলাম,হালিমা, দেবায়ন) ১৯/৫/২০১৯ সালের পর থেকে আর বেতন পায় নাই । এ ব্যাপারে তিনি কন্টাকটারের সঙ্গে কথা বলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি উপজেলা ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য মন্ত্রী বলেন,জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট)কাজ শুরু করতে প্রকৌশলীরা আসবেন। হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার,ফিজিওথেরাপি সেন্টার,মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার),ট্রমা সেন্টার,প্যাথলজি সেন্টার স্থাপন করা হবে বলেও তিনি জানান।
পরিদর্শন শেষে সাতক্ষীরা -১( তালা -কলারোয়া) সংসদ সদস্য ইজ্জত উল্লাহ স্বাস্থ্য মন্ত্রী র সাথে টেলিফোনে কথা বলেন। উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিজানুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্টাফ,সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD