রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ইসলামপুরে কাঁসা শিল্প উন্নয়ন কমিটি ঘোষণা- সভাপতি উত্তম কর্মকার,সম্পাদক মহাদেব কর্মকার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৯

লপুরের ইসলামপুর কাঁসা পল্লী উন্নয়ন প্রকল্পের ত্রি-বার্ষিক ২১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে উত্তম কর্মকার সভাপতি এবং মহাদেব কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির অনুমোদন দেওয়া হয়।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি: বিমল কর্মকার ও মহাদেব মোহন্ত, সহ-সাধারণ সম্পাদক: অমল চন্দ্র দাস ও বিষ্ণু কর্মকার, সাংগঠনিক সম্পাদক:মো. সাইদ খান লোহানী, সহ-সাংগঠনিক সম্পাদক: প্রদীপ কর্মকার,দপ্তর সম্পাদক:শিমুল কর্মকার,সহ-দপ্তর সম্পাদক: মো. রবিন শেখ, প্রচার সম্পাদক:নয়ন চন্দ্র বন্দ্য এবং কোষাধ্যক্ষ:উদ্ধব কর্মকার।
কমিটির সদস্যরা হলেন-নারায়ণ কর্মকার,শম্ভু কর্মকার, আজগর আলী,অংকন কর্মকার,মো:মোহন মিয়া, আব্দুল গফুর,কনক কর্মকার,সাহেব আলী এবং মো.চাঁন শেখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে হলে মহাজন ও কারিগরদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।একই সঙ্গে শ্রমিকদের পুনর্বাসন, জীবনমানের উন্নয়ন এবং কাঁসা শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তাঁরা আরও বলেন,ইসলামপুরের কাঁসা শিল্পকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি ও প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রকল্পের সার্বিক উন্নয়ন,সদস্যদের কল্যাণ এবং ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের সংরক্ষণ, উন্নয়ন ও প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD