রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা

মো:ছিরু মিয়া,মুকসুদপুর (গোপালগঞ্জ)প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
৬৭

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা উপজেলার মোচনা ইউনিয়নে ইউনিয়ন পুলিশিং কমিউনিটি এবং স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও বিভিন্ন ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মুকসুদপুর নওহাটা এ.আর.এম. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মোহাম্মদ আকরাম এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাহিদুল সিকদার, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ সিকদার, মোচনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোশারেফ খান এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ মোল্লা।

এ ছাড়া বক্তব্য দেন মোচনা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহাদুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা শেখ, মোচনা ইউনিয়ন বিএনপির সদস্য আহাদ মুন্সী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা, মো. ইলিয়াচ মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD