রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

থানচির দুর্গম পাহাড়ি এলাকায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জনকল্যাণমূলক উদ্যোগ

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৫১

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
সম্প্রতি সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে থিংদলতে ত্ল্যাং টিওবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন দুর্গম পাড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ করা হয়। জিওসি,২৪ পদাতিক ডিভিশনের পরিদর্শনকালে অনুমোদিত চাহিদার ভিত্তিতে জারুলছড়ি পাড়া,সাস্বত পাড়া, হাতিছড়া পাড়া,ক্রেসপাই পাড়া ও আরিফ পাড়ার মানুষের প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাউন্ড বক্স,সোলার লাইট, সোলার প্যানেল,ব্যাটারি,৭ ফুট ও ৫ ফুট টিন,২ ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ এবং ১ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন তিনটি পানির ট্যাংক। দুর্গম পাহাড়ি জনপদে বিদ্যুৎ,বিশুদ্ধ পানির সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতা মোকাবিলায় এসব সহায়তা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জারুলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরিফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চালু রাখার মাধ্যমে শিক্ষাব্যবস্থা সচল রাখতে সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে এ উদ্যোগ।
স্থানীয়দের জীবনমান উন্নয়ন,শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় সহায়তা, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং পাহাড়ি জনপদে শান্তি-সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD