রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ,যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৬২

জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকালে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

​নিহত আকাশ শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার মমিন মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,জিগাতলা মুন্সীবাড়ি এলাকার ভাড়াটিয়া আকাশের পরিবারের সঙ্গে বেলটিয়া এলাকার সোমা নামে এক নারীর দীর্ঘদিন ধরে অর্থের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে পাওনা টাকাকে কেন্দ্র করে আকাশের মায়ের সঙ্গে সোমার কথা-কাটাকাটি হয়।

​খবর পেয়ে আকাশ ও তার ছোট ভাই তিতাস বেলটিয়া এলাকায় সোমার বাড়িতে যান। এ সময় সোমার স্বামী সোহেল এবং ছেলে সামিনের সঙ্গে আকাশ ও তিতাসের তুমুল মারামারি হয়। প্রতিপক্ষের মারধরে আকাশ গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। আকাশের বাবা মমিন মিয়া তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

​ছেলের এমন নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মমিন মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,”আমরা ওদের কাছে টাকা পাই।পাওনা টাকা না দিয়ে উল্টো আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলল! আমি এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।”

আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত সোমা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

​এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান,খবর পেয়ে পুলিশ নিহত আকাশের বাড়িতে গিয়ে সরেজমিনে খোঁজখবর নিয়েছে। আকাশের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD