রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৫২

থানচি প্রতিনিধি | বান্দরবান | ১৮ জুলাই ২০২৬
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানের দুর্গম থানচি উপজেলার বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা,বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় থেকেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত, লেফটেন্যান্ট আলভী,দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার(জেসিও) এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী সেনাসদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ উপলব্ধি থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
তারা আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ কেবল সবুজায়ন বৃদ্ধি নয়, সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের সার্বিক উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ এবং জনসেবায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক, জনমুখী ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD