রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
৭৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু (৭) ওই এলাকার হাবিল মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বপন একই এলাকায় তার মামার বাড়িতে থাকতো। সে মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিচিত। তার বাবার পরিচয় পাওয়া না গেলেও মা মৃত মমেনা বেগম বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,দুপুর ১২টার দিকে শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ভেতর জঙ্গলে শিশুটিকে ধর্ষণেরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিধুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রহমান রকি জানান,দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশে জঙ্গলে শিশুটিকে একা পেয়ে স্বপন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে স্বপন মানসিকভাবে ভারসাম্যহীন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

#ধর্ষণ #জামালপুর #মাদারগঞ্জ #JamalpurNews #UpdateNews #Update

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD