বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ষড়যন্ত্রের বেড়াজালে টুঙ্গিপাড়ার নিজাম শেখ পরিবার, মামলাকে ঘিরে উঠছে প্রশ্ন? কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি আর্জেন্টিনা-ইংল্যান্ড, সেমিফাইনাল ম্যাচ আজ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি, তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য: পুলিশ সুপার আর্জেন্টিনার অনুরোধ মেনে নিল ফিফা বাংলাদেশের ভেতরে ভারত পরিচালিত উন্নয়ন প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন প্রতিবাদ সভা হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৯ সময় দেখুন
৩০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে তিনটি পৃথক মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রথম ঘটনায়, গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকালের মধ্যে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত মো. ইমন ওরফে ইমন (২৩)-কে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (মঞ্জুর আলী ফকির বাড়ি) গ্রামের মো. শাহজালালের ছেলে।
দ্বিতীয় ঘটনায়, উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২ জুলাই বিকেল থেকে ৫ জুলাই সকালের মধ্যে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পুলিশ আরমান প্রকাশ রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। তিনি বুড়িচং উপজেলার লড়িবাগ (উত্তরপাড়া, মাওলানা বাড়ি) গ্রামের বশির আহম্মদের ছেলে।
এছাড়া গত ১১ মে সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের একটি বসতবাড়ির দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের হাসিবুর রহমান শান্ত (২৭) এবং নাইঘর (নোয়াপাড়া) গ্রামের শহিদুল হাসান হৃদয় (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জাানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জাানান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD