বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি, তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য: পুলিশ সুপার আর্জেন্টিনার অনুরোধ মেনে নিল ফিফা বাংলাদেশের ভেতরে ভারত পরিচালিত উন্নয়ন প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন প্রতিবাদ সভা হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ সংসদে মাদক বেচাকেনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করায় এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন,সিয়াম খাঁন নিষেধাজ্ঞার মধ্যেই গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ‎ চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৪৯

মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বন্যাকবলিত মেরুং ও বেতছড়ি এলাকার অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিজিবির সদস্যরা। পাশাপাশি বন্যার্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে মেরুং ইউনিয়নের অনেক এলাকা প্রায় তিন দিন পানিবন্দি থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে মানবিক সংকটের মুখোমুখি হয়।
এ পরিস্থিতিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ নিজেই পানি ও কাদা মাড়িয়ে দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে বন্যার্তদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।
বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বিজিবি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করছি। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।
উপকারভোগী রিমি চাকমা বলেন, বন্যার কারণে কয়েকদিন ধরে আমাদের পরিবার চরম কষ্টে ছিল। ঘরে খাবারের সংকট দেখা দিয়েছিল এবং কোথাও যেতে পারিনি। এমন সময় বিজিবির সদস্যরা আমাদের বাড়িতে এসে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। তাদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। আমরা বিজিবির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এ সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগও দুর্গত মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। সময়োপযোগী এই সহায়তার জন্য তারা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD