রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন”এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন বাউল ছালমা

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৯ সময় দেখুন
৪৩

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঢাকার রামপুরায় অবস্থিত ও বিশিষ্ট সমাজকর্মী, কবি-গীতিকার এবং কণ্ঠশিল্পী আফরিনা পারভীন এর প্রতিষ্ঠিত “নখদর্পণ সংগীত একাডেমির” প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালন অনুষ্ঠানে শিল্পকলার মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল কণ্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)।
এ্যাভোকেট আক্তার হোসেন রিপনের সঞ্চালনায় ১০ জুলাই ২০২৬ ইং বিকেল ০৪ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” ও সভাপতিত্ব করেন নখদর্পণ সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কণ্ঠশিল্পী “আফরিনা পারভীন”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক ও গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান। সংগীত পরিচারক (বাংলদেশ বেতার ও টেলিভিশন) মোঃ গোলাম সরোয়ার। বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল। তেজগাঁও কলেজের অধ্যাপক ও কবি-লেকক এবং সংগীতশিল্পী মাহবুবা বেগম। কবি-গীতিকার ও সংগীত পরিচালক দেলোয়ার আরজুদা শরফ। বাংলাদেশ দম্পতি সোসাইটির সভাপতি, নাট্য ও সংগীতশিল্পী আরজুমান্দ আরা বকুল। কবি ও গীতিকার শাহ্ সিদ্দিক। বাংলা ভিশনের এক্সিকিউটিভ এইচআর এন্ড এডমিন মোখলেছুর রহমান ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী মোঃ গোলাম কাওছার।
এছাড়াও দেশের শতাধিক বরেণ্য কন্ঠ ও যন্ত্র শিল্পীদের উপস্থিতে প্রায় অর্ধশত গুণী শিল্পীদের বাছাই করে সম্মাননা প্রদান করা হয়। 
অবশেষে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান প্রথম দিনের মতো সমাপ্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD