July 9, 2026, 7:12 pm
শিরোনাম :
নদীপথে পানিবন্দি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিল দীঘিনালা উপজেলা প্রশাসন টানা বর্ষণে প্লাবিত বলিবাজার, বন্যাদুর্গত ৩০ পরিবারের পাশে ৩৮ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের জয়পুরহাটে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ স্বামীর মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম,রহিম, কৃষ্ণ করিম,মূলেতে একজন খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেফতার রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণ রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি হেলাল

টানা বর্ষণে প্লাবিত বলিবাজার, বন্যাদুর্গত ৩০ পরিবারের পাশে ৩৮ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 9, 2026
  • 12 সময় দেখুন

উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার নদীসংলগ্ন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় থানচি উপজেলার বলিবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮২৪ লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এবং বিজিডিও-৩২২-এর সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা অতি ভারী বর্ষণের ফলে নদীসংলগ্ন বিভিন্ন পাড়া ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। অনেক পরিবারের বসতঘর প্লাবিত হওয়ায় তারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বলিবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ায়।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি গুড়, ২ প্যাকেট বিস্কুট এবং ২ লিটার বিশুদ্ধ খাবার পানি প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির দ্রুত মানবিক সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে।
৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD