July 9, 2026, 7:10 pm
শিরোনাম :
নদীপথে পানিবন্দি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিল দীঘিনালা উপজেলা প্রশাসন টানা বর্ষণে প্লাবিত বলিবাজার, বন্যাদুর্গত ৩০ পরিবারের পাশে ৩৮ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের জয়পুরহাটে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ স্বামীর মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম,রহিম, কৃষ্ণ করিম,মূলেতে একজন খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেফতার রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণ রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি হেলাল

জয়পুরহাটে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ স্বামীর

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 9, 2026
  • 27 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক:
৮ জুলাই ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় তিন বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে এক যুবকের সঙ্গে চলে গেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের বাসিন্দা রেজওয়ান মন্ডলের সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রুমি আক্তারের প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রবিউল ইসলাম নামে তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্বামীর অভিযোগ, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। বিষয়টি নিয়ে পরিবার থেকে সতর্ক করা হলেও তা বন্ধ হয়নি। পরে তিনি জানতে পারেন, মাত্রাই দিঘীপাড়া এলাকার শ্রী প্রশান্ত কুমার নামে এক যুবকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ জুন রুমি আক্তার তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তিনি নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন বলেও দাবি করেন রেজওয়ান মন্ডল। এ ঘটনায় তিনি কালাই থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা যুবক প্রশান্ত কুমারের পরিবারের সদস্যরা জানান, তাদের সন্তানও কয়েকদিন ধরে বাড়িতে নেই। তার অবস্থান সম্পর্কে তারা কিছু জানেন না এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
রেজওয়ান মন্ডল বলেন, আমার তিন বছরের সন্তানকে নিয়ে আমার স্ত্রী চলে গেছেন। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। সন্তানের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। প্রশাসনের কাছে অনুরোধ,বিষয়টি দ্রুত তদন্ত করে আমার সন্তানকে উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD