বিশেষ প্রতিনিধি:
জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক,
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যাক্তিগত অফিসে অভিযান চালিয়ে ২টি দেশিয় বন্দুক, বন্দুকের ৪টি গুলি, ৬টি হাতবোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৭ জুলাই দুপুরে টানা দুই ঘন্টার অভিযানে এসব উদ্ধার করে পুলিশ।
জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে তার নিজ মালিকানা মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় তার ব্যাক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক তালা মিস্ত্রি এনে দুটি রুমের তালা ভেঙে টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, রুমের মেঝেতে মোড়ানো কম্বলের ভিতর থেকে দুটি দেশিয় বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৬টি হাতবোমা উদ্ধার করা হয়।
গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানা গেছে, জামালপুর সদর থানার ওসি তদন্ত এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
রাকিবুল হাসান জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম এবং পুলিশের একটি দল।
জামালপুর সদর থানার ওসি তদন্ত এসএম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply