রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সুবর্ণচরে সিসিএস এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫৫ সময় দেখুন
৬৪

আহসান হাবীব,নোয়াখালী প্রতিনিধি।।

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম, ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সি.সি.এস) সুবর্ণচর উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

৭ জুলাই মঙ্গলবার বিকালে হারিছ চৌধুরী বাজার নবপ্রত্যয় যুব সংগঠনের অফিস কক্ষে সিসিএস এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সম্পুর্ন সেচ্ছাসেবী হিসাবে বিনা পারিশ্রমিকে ভোক্তাদের অধিকার আদায় ও সচেতনতা মূলক কার্যক্রম চালাতে সুবর্ণচর সহ সারাদেশে নিরলস ভাবে কাজ করে যাচ্চে সিসিএস সদস্যরা, ভোক্তাদের সাথে অনিয়ম প্রতারণা রোধে প্রাশাসনের পাশাপাশি সিসিএস এর কর্মকান্ড প্রসংশার দাবীদার, ভোক্তাদের যেকোনো সমস্যা ও দূর্নীতিবাজ ব্যবসায়ীদের তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করার জন্য আহব্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিসিএস এর নোয়াখালী শাখার কো-অডিনেটর এডভোকেট ওমর ফারুক খালেদ।

বিশেষ অতিথি ছিলেন, সিসিএস জেলার শাখার যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, নবপ্রত্যয় যুব সংগঠনের সভাপতি এনামুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন,সিসিএস এর উপজেলা শাখার সদস্যবৃন্দ।
পরে প্রধান অতিথি সুবর্ণচর উপজেলা শাখার ৫ সদস্যের আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন, তারা হলেন, হারুনুর রশিদ আহবায়ক, সাইফুল ইসলাম যুগ্ম আহবায়ক, আব্দুর রহিম সবুজ সদস্য সচিব, ফরহাদ হোসেন সদস্য, আব্দুর রহমান সামাদ সদস্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD