রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৫ সময় দেখুন
৪৯

মোছা:নিলুফা আক্তার নীলা,
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন।

মঙ্গলবার (৭জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন তিনি।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা থেকে আগত ৪ জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সাথে সাথে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে তিনি সকালে কুলিয়ারচর থানা পরিদর্শন করে থানার পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন।
এছাড়া তিনি উপজেলা কৃষি অফিস, উপজেলার ছয়সূতি ইউনিয়ন পরিষদ অফিস ও ছয়সূতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান উন্ননে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও কুলিয়ারচর উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র, উপজেলার পপি এনজিও, ছয়সূতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও একটি কমিউনিটি ক্লিনিক দর্শন করেন।

প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন কুলিয়ারচর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস ও কুলিয়ারচর থানার পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD