রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক আটক:ফরম ফিলাপের ৩,৫০০ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৯ সময় দেখুন
৩৮

আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক আটক:ফরম ফিলাপের ৩,৫০০ টাকা আত্মসাতের অভিযোগ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

এইচএসি পরীক্ষার ফরম ফিলাপের নামে ছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল অনুমান ১টায় লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের মোঃ ইমামুল হকের মেয়ে আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী মোছাঃ ইসরাত জাহান সুচি ফরম ফিলাপের জন্য ৩,৫০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান।

এসময় কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকার তাকে বলেন, সবকিছু তার কাছে জমা দিলে তিনি ফরম ফিলাপ করে দেবেন। সরল বিশ্বাসে ইসরাত সবকিছু তার কাছে জমা দিয়ে বাড়ি ফিরে আসেন।

এরপর বিভিন্ন সময়ে যোগাযোগ করলে অমিত কুমার সরকার জানান ফরম ফিলাপ সময়মতো হয়ে যাবে। ২৯ জুন প্রবেশপত্র বিতরণের দিন ফোন করে বলেন, “প্রিন্সিপাল স্যার রাজশাহীতে আছেন, কাল আসেন।” ৩০ জুন গেলে বলেন “প্রবেশপত্রে সমস্যার কারণে রাজশাহী পাঠানো হয়েছে।” ১ জুলাই আবার ফোন করে বলেন তিনি নিজেই সমস্যা সমাধানে রাজশাহী যাচ্ছেন।

সন্দেহ হলে ১ জুলাই সকাল ১১টায় ইসরাতের বাবা মেয়েকে নিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে যান। প্রিন্সিপাল কম্পিউটারে যাচাই করে জানান, ইসরাতের ফরম ফিলাপই হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় “অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ” এর অভিযোগে মামলা দায়ের করেন।

পরে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জুলাই ২০২৬ তারিখ রাতে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া এলাকা থেকে অমিত কুমার সরকার ৩৫ কে গ্রেপ্তার করে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের নামে এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD